ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে কবরস্থানে মিলল ককটেল মজুতের গোপন আস্তানা

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১০:০৮ এএম
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে গিয়ে একটি পারিবারিক কবরস্থান থেকে এক বালতি ভর্তি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে জাজিরা পৌরসভার কবিরাজকান্দি এলাকায় বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহের সময় জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) হেমায়েত বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান চালান। একপর্যায়ে বিস্ফোরণস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে স্থানীয় শাহজাহান বেপারীর পারিবারিক কবরস্থানের একটি সন্দেহজনক স্থানে তার নজর পড়ে।

পরে কবরস্থানের এক কোণে ঘন ঝোপঝাড়ের মধ্যে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বালতি উদ্ধার করা হয়। বালতিটি খুলে বিপুল পরিমাণ ককটেল পাওয়া যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের ধারণা, নির্জন ও লোকচক্ষুর আড়ালে থাকায় কবরস্থানটিকে ককটেল মজুদের নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করা হয়ে থাকতে পারে। তবে কারা এসব ককটেল সেখানে রেখেছিল এবং কী উদ্দেশ্যে মজুত করেছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, বিকেলে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে উদ্ধার হওয়া ককটেলগুলোর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে ককটেলের উৎস, মজুদের উদ্দেশ্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।

এ বিষয়ে জাজিরা থানার ওসি মো. সালেহ্ আহাম্মদ বলেন, মো. সালেহ্ আহাম্মদ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনার সূত্র ধরে অভিযান চালিয়ে একটি কবরস্থান থেকে এক বালতি ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এসব ককটেল সেখানে মজুত করেছিল এবং কী উদ্দেশ্যে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিহ্নিত সন্ত্রাসী ‘কুত্তা শ্রাবণ’ তিন সহযোগীসহ গ্রেপ্তার 
নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
চিহ্নিত সন্ত্রাসী ‘কুত্তা শ্রাবণ’ তিন সহযোগীসহ গ্রেপ্তার 
অপ্রতিম হত্যাকাণ্ডে উঠে এলো আরও যেসব চাঞ্চল্যকর তথ্য
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
অপ্রতিম হত্যাকাণ্ডে উঠে এলো আরও যেসব চাঞ্চল্যকর তথ্য
শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ওয়ান শুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ২
দিনাজপুরে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে ট্রাফিক পুলিশ।
ওয়ান শুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ২
৩ বছর ধরে অচল ৫ কোটি টাকার পানি প্রকল্প
হবিগঞ্জের মাধবপুর পৌরবাসীর নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে প্রায় ৫ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর এক বছরের মধ্যেই বন্ধ হয়ে গেছে।
৩ বছর ধরে অচল ৫ কোটি টাকার পানি প্রকল্প
আরও পড়ুন
শরীয়তপুরে আড়াই বছর পর নড়িয়ার স্বাস্থ্য কমপ্লেক্স চালু
ডিভোর্সি নারীকে বিয়ে করায় ‘অপরাধ’, সাড়ে ৫ লাখ জরিমানা
ডিভোর্সি নারীকে বিয়ে করে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা, অতঃপর...
পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার