বিএনপি অফিসে হামলার মামলায় ছাত্রলীগকর্মী সাকিব আল হাসান গ্রেপ্তার

আরটিভি নিউজ

সোমবার, ২২ জুন ২০২৬ , ১১:২৪ এএম


বিএনপি অফিসে হামলার মামলায় ছাত্রলীগকর্মী সাকিব আল হাসান গ্রেপ্তার
বিএনপি অফিসে হামলার মামলায় ছাত্রলীগকর্মী সাকিব আল হাসান গ্রেপ্তার।ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলায় বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাকিব আল হাসান তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে এবং তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পদে ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রল, লোহার শাবল, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে হামলা চালায়। এ সময় শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ এবং চেয়ার, আলমারি, ফ্যানসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট বিশেষ ক্ষমতা আইনে শতাধিক নাম উল্লেখসহ আরও প্রায় ২৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতেই সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission