কিশোরগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ০৭:৪৯ পিএম


কিশোরগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ১
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইনে সালিশ বৈঠককে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জজ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সোমবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন থানার ওসি শফিউল আলম।

নিহত জজ মিয়া হেমন্তগঞ্জ গ্রামের সুলমান মিয়ার ছেলে। তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

কেওয়ারজোড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, কিছুদিন আগে তাজুল নামে এক আওয়ামী লীগের সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ঘটনাটি মীমাংসার জন্য হেমন্তগঞ্জ বাজারে একটি সামাজিক সালিশে বসেন দুপক্ষ। ওই সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ বাধে। এতে আওয়ামী লীগ সমর্থক জজ মিয়া নিহত হন। 

এ ছাড়াও এ ঘটনায় জহিরুল ইসলামের স্ত্রী মিনারা, আব্দুল হাসিমের ছেলে ইসমাঈল, নুরুল ইসলামের ছেলে রশিদ মিয়া গুরুতর আহত হয়েছেন। তাদের কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে মিঠামইন থানার ওসি শফিউল আলম বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তি সম্ভবত স্ট্রোক করে মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission