ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

কুকুর হত্যার নৃশংস ভিডিও ভাইরাল, বিচার দাবি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম
ছবি: ভিডিও থেকে নেওয়া।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় দুটি কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি কুকুরকে মাটিতে ফেলে লাঠি দিয়ে আঘাত করছেন দুই ব্যক্তি। এ সময় পাশে দাঁড়িয়ে আরও কয়েকজন পুরো ঘটনা দেখছেন। ভিডিওতে আরেকটি কুকুরের নিথর দেহও দেখা যায়।

প্রাণী অধিকারকর্মীদের জানান, ২২ জুলাই ঘটনাটি ঘটেছে। আর লাঠি দিয়ে আঘাতকারী দুই ব্যক্তি হলেন- খাজা রোডের বাসিন্দা মোহাম্মদ রিদয় ও রাফি।

প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন অ্যানিমেল রেসকিউ টিম চট্টগ্রামের প্রতিষ্ঠাতা নাহিয়ান নাকিব বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তারা ঘটনাটি যাচাই করেন। পরে চান্দগাঁও থানায় লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছেও ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়। কিন্তু এখন পর্যন্ত জড়িত ব্যক্তিদের আটক করা হয়নি। উল্টো তাদের আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

নাহিয়ান বলেন, এ ঘটনাকে শুধু দুটি কুকুর হত্যার ঘটনা হিসেবে দেখলে হবে না। এটি প্রাণিকল্যাণ আইন, ২০১৯ বাস্তবে কতটা কার্যকর, সেটিও সামনে নিয়ে এসেছে। ভিডিওসহ প্রাথমিক প্রমাণ থাকার পরও যদি প্রতিবার সংক্ষুব্ধ নাগরিককে নিজ উদ্যোগে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে হয়, তাহলে আইন বাস্তবায়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভূমিকা কী, সেই প্রশ্ন থেকেই যায়।

তিনি বলেন, এমন নৃশংস প্রাণী নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেরা কী ব্যবস্থা নিয়েছে, সেটিও জনগণ জানতে চায়। আমাদের একটাই দাবি, ঘটনাটির নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

জানতে চাইলে চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর কয়েক দিন আগে আমি সেখানে গিয়েছিলাম। কুকুরের মরদেহ পাওয়া যায়নি। স্থানীয় লোকজন জানিয়েছেন, কুকুরগুলো শিশুদের কামড় দিয়েছিল। হাঁস–মুরগিও খেয়ে ফেলেছে। এ কারণে কুকুর দুটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে যে দুজন পিটিয়েছেন, তাদের শনাক্ত করা যায়নি। এ বিষয়ে আমি প্রতিবেদন জমা দিয়েছি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর বলেন, অভিযোগটি তারা পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও পড়ুন

প্রাণী অধিকারকর্মীরা বলছেন, প্রাণিকল্যাণ আইন অনুযায়ী কোনো প্রাণীর ওপর অপ্রয়োজনীয় নির্যাতন বা নিষ্ঠুর আচরণ শাস্তিযোগ্য অপরাধ। তাদের দাবি, প্রকাশ্যে এমন নির্মমভাবে প্রাণী হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনা ঘটতে পারে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে মাদরাসাছাত্রীর ঘরে গিয়ে বাড়ি ফিরতে ভুলে যান যুবক, অতঃপর... 
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছরের এক মাদরাসাছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে।  এ মামলায় অভিযুক্ত সজল মৃধা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সজল উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মো. বাবুল মৃধার ছেলে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী কিশোরীর নানি বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে সজলকে গ্রেপ্তার করা হয়। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাকে রাঙ্গাবালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নানা বাড়িতে থেকেই সে পড়ালেখা করতো।  এজাহারে অভিযোগ করা হয়েছে, সজল বিভিন্ন সময় মাদরাসায় যাতায়াতের পথে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন।  এজাহারে বলা হয়, ১৭ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কিশোরী বাড়ির দোতলায় পড়াশোনা করছিল। এ সময় সজল বাড়ির বাইরে থেকে তার মোবাইল ফোনে কল করেন। পরে বাড়ির দরজা খোলা পেয়ে কৌশলে ভেতরে প্রবেশ করে দোতলায় যান। সেখানে কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ করা হয়েছে। এজাহারে ওই রাত থেকে পরদিন সকাল পর্যন্ত একাধিকবার ধর্ষণের অভিযোগ করা হয়। পরদিন সকালে পরিবারের সদস্যরা দোতলায় গিয়ে সজলকে কিশোরীর সঙ্গে দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বাদীর দাবি, এ সময় জিজ্ঞাসাবাদে সজল কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলে সজল কিশোরীকে বিয়ে করার কথা বলে কৌশলে সেখান থেকে চলে যান। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সি বলেন, এ ঘটনায় শনিবার রাতে রাঙ্গাবালী থানায় মামলা করেন কিশোরীর নানি। মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত সজলকে রাতেই গ্রেপ্তার করা হয়। পরে রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়।  পুলিশ জানায়, ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার পাশাপাশি ডিএনএ পরীক্ষার প্রক্রিয়াও নেওয়া হবে।  আরটিভি/এসএস
রাতে মাদরাসাছাত্রীর ঘরে গিয়ে বাড়ি ফিরতে ভুলে যান যুবক, অতঃপর... 
২৪ বছরের ‘বুড়ি হাঁস’, এখনও আয় করে
রাজহাঁসটি রাজশাহীর রবিউল ইসলামের (৫৪)। তিনি জানান হাঁসটির বয়স ২৪ বছর তিন মাস। জন্মগত ত্রুটি নিয়ে জন্ম হলেও হাঁসটি শুধু টিকে থাকেনি, বছরের পর বছর ডিম আর বাচ্চা দিয়ে যাচ্ছে। একটি পরিবারের আয়ের বড় ভরসা হয়ে আছে। এলাকায় ‘বুড়ি হাঁস’ নামে পরিচিতি পেয়েছে রাজহাঁসটি।
২৪ বছরের ‘বুড়ি হাঁস’, এখনও আয় করে
দিনেদুপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা! 
টাঙ্গাইলে একটি পরিত্যক্ত তেলের পাম্পে সুরমান আলী (৪৫) নামে এক সাবেক ইউপি সদস্যকে দিনেদুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
দিনেদুপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা! 
অপ্রতিমের বাবাকে ফোনে সমবেদনা জানালেন জামায়াত আমির
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 
অপ্রতিমের বাবাকে ফোনে সমবেদনা জানালেন জামায়াত আমির
শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের নতুন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, শেরপুর জেলা শাখার নতুন কমিটির সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের নতুন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরও পড়ুন
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
মায়েদের জন্য ব্রেস্টফিডিং কর্নার গুরুত্বপূর্ণ: চসিক মেয়র
রাতের আঁধারে শ্রমিক দল নেতাকে গুলি
পুলিশের তৎপরতায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল পণ্ড, আটক ৬