ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন জামায়াত নেতা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৫:২২ পিএম
ছবি: সংগৃহীত

মাদরাসায় ঢুকে বিরোধে জড়ানোয় এলাকাবাসী বাসভবনে হামলা ও ভাঙচুর চালানোর পর নিজের মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে এসে ক্ষমা চেয়েছেন যশোর-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গোলাম রসুল।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় তার বাসভবনে হামলার ঘটনা ঘটে।

পরে সংসদ সদস্য গোলাম রসুল ফেসবুক লাইভে এসে নিরাপত্তাহীনতার কথা জানানোর পাশাপাশি ক্ষমা চেয়ে মিলেমিশে থাকতে চেয়েছেন।

এমপি গোলাম রসুল তার মেয়েকে মানসিক রোগী দাবি করে বলেন, ভারতের হায়দরাবাদ ও দেশের বিভিন্ন হাসপাতালে নিয়ে তার চিকিৎসা করানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতির জন্য আমি মর্মাহত। এই ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই।

আরও পড়ুন

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, পুলিশ সংসদ সদস্য ও তার পরিবারকে নিরাপত্তা দিয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কী বলেছেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে আমাদের কিছু জানা নাই।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গোলাম রসুলের বাড়ির সামনে আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও মসজিদ আছে। ওই মাদরাসায় যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে এমপির পরিবারের সঙ্গে মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকদের বিরোধ চলছিল। এমপির মেয়ে অনন্যা সোমবার (২৭ জুলাই) মাদরাসার কয়েক শিক্ষার্থীকে ভয়–ভীতি দেখান। এ নিয়ে বিরোধের সৃষ্টি হলে পুলিশের মধ্যস্থতায় মীমাংসা হয়। পরে মঙ্গলবার সকালে গোলাম রসুল ও তার মেয়ে মাদরাসায় গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এ সময় রেকসোনা নামে স্থানীয় এক নারীর মাথা ফাটিয়ে দেন অনন্যা। তিনি পরে নাসির উদ্দিন নামে এক অভিভাবকের ওপর চড়াও হন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে হয়ে তার বাসভবনে হামলা করেন। পরিস্থিতি বেগতিক দেখে সংসদ সদস্য ও তার মেয়ে বাসভবনের মূল ফটক বন্ধ করে নিজেদের অবরুদ্ধ করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভয়াবহ সংঘর্ষে বাসের চাকার নিচে ঢুকে যায় মোটরসাইকেল, মুহুর্তেই সব শেষ
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভয়াবহ সংঘর্ষে বাসের চাকার নিচে ঢুকে যায় মোটরসাইকেল, মুহুর্তেই সব শেষ
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রধানমন্ত্রীর জন্মদিনে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
শুক্রবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় নোয়াখালী শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিনে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
সাধারণত তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার বিভিন্ন কারণে চার মাস পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছিল আরও দুটি দানবাক্স।
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক হতদরিদ্র দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে মাত্র তিন মাসে ৫০ হাজার ৩০ টাকার বিল এসেছে। বাড়িতে একটি বাতি, একটি ফ্যান ও ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়ার মতো সীমিত বিদ্যুৎ ব্যবহার করেও এমন অস্বাভাবিক বিল আসায় বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি।
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
আরও পড়ুন
প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয়: রিজভী
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
নিভৃতে মানুষ গড়ার কারিগর চলে গেলেন না ফেরার দেশে
গদখালী থেকে চার মাসে ২৫০ কোটি টাকা বাণিজ্যের আশা