হিলিতে মুদি দোকানে অভিযান, অতঃপর...

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ১১:২৮ এএম


হিলিতে মুদি দোকানে অভিযান, অতঃপর...
ছবি: আরটিভি

দিনাজপুরের হিলিতে মানবদেহের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ সিরাপ বিক্রির দায়ে দুই মুদি দোকানিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে হিলির ছাতনি চারমাথা বাজারে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। এ সময় দোকান দুটি থেকে সব নিষিদ্ধ সিরাপ জব্দ করে তা ধ্বংস করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, মানবদেহের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ সিরাপ বিক্রয় করা হচ্ছে—এমন গোপন সংবাদ পেয়ে হিলির ছাতনি চারমাথা বাজারে বেলাল হোসেন ও মোতালেব হোসেনের মুদি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকান দুটি থেকে প্রায় ২ হাজার পিস নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, ভোক্তা অধিকার আইনে নিষিদ্ধ সিরাপ বিক্রির দায়ে বেলাল হোসেনকে ৫০ হাজার টাকা ও মোতালেব হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যেন এই ধরনের নিষিদ্ধ সিরাপ বিক্রয় না করে সে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। 

অমিত রায় বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission