জামাইয়ের সন্ধান পেতে শাশুড়ির পুরস্কার ঘোষণা

আরটিভি নিউজ

শনিবার, ১৭ মে ২০২৫ , ০২:৩৫ পিএম


জামাইয়ের সন্ধান পেতে শাশুড়ির পুরস্কার ঘোষণা
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে প্রতারক আখ্যায়িত করে জামাতার সন্ধান পেতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন এক নারী। ওই জামাতার নাম সিয়াম হোসেন (২৪)। তিনি পাবনার চাটমোহর উপজেলার দোলন গ্রামের কিরন আলীর ছেলে।

শুক্রবার (১৬ মে) উপজেলার জোনাইল বাজারে জনসমক্ষে শাশুড়ি আনোয়ারা এই ঘোষণা দেন। 

আনোয়ারা জোনাইল বাজারের বাসিন্দা। এর আগে আনোয়ারার মেয়ে ও সিয়াম হোসেনের স্ত্রী বড়াইগ্রাম থানায় তার নামে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী শাশুড়ি বলেন, চার বছর আগে আমার মেয়ের সঙ্গে দোলন গ্রামের সিয়াম হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের এক বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই মেয়ে ও জামাতা আমার বাড়িতেই থাকে। সিয়াম জোনাইল বাজারের আহসানের জুয়েলারি দোকানে কাজ করত। গত রমজান মাসে জুয়েলারির দোকান থেকে ৬০ ভরি রুপা নিয়ে পালিয়ে যায় সে।

আরও পড়ুন

সিয়ামের শাশুড়ি বলেন, সে বাজারের একটি মেয়েকেও সঙ্গে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এদিকে সিয়ামের মা তার ছেলেকে গুম করা হয়েছে মর্মে আমার ও জুয়েলারি দোকানের মালিকের নামে থানায় অভিযোগ করেছেন।

সিয়ামের মা বলেন, আমার ছেলেকে গুম করে এখন নাটক করছেন বেয়াইন (সিয়ামের শাশুড়ি)। দ্রুত আমার ছেলের সন্ধান দিতে হবে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission