শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত সকাল ৯টায়, ইমামতি করবেন মুফতি ছাইফুল্লাহ

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৯ মে ২০২৫ , ০৬:২৮ পিএম


শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত সকাল ৯টায়, ইমামতি করবেন মুফতি ছাইফুল্লাহ
ছবি: আরটিভি

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদুল আজহার ১৯৮তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন ১৫ বছর আগে দলীয় কারণে বাদ দেওয়া ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ।

সোমবার (১৯ মে) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ঈদুল আজহার জামাত সংক্রান্ত সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

58774775877477

সভায় জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল ইসলাম তালুকদার, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোস্তাফিজ, এনএসআইয়ের সহকারী মো. আলী আকবর হোসেন তামিম, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির রমজান আলী, জেলা বিএনপির সহ সভাপতি রুহুল হোসাইন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেনসহ আরও অনেকে।

20250331_100928

এ সময় জেলা প্রশাসক বলেন, আমরা প্রতিবছরের ন্যায় নিরাপত্তার দিক বিবেচনা করে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা করেছি। এবার ১৯৮ তম পবিত্র ঈদুল আজহার জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। অতিরিক্ত ইমাম হিসেবে থাকবেন যোবায়ের ইবনে আব্দুল হাই।

প্রতিবারের ন্যায় এবারও ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে ২টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। থাকবে বোম ডিসপোজাল ইউনিট। এ ছাড়া পুরো ঈদগাহ মাঠ থাকবে সিসি ক্যামেরার আওতায়। ড্রোন ও ভিডিও ক্যামেরা দিয়ে গতিবিধি পর্যবেক্ষণ করা হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission