আখাউড়ায় ৫ দিন ধরে নিখোঁজ এক বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ২৪ মে ২০২৫ , ০৪:২৬ পিএম


আখাউড়ায় ৫ দিন ধরে নিখোঁজ এক বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের মসজিদ পাড়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি গত পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রাসেল খাদেম (৪৩) মসজিদ পাড়ার মৃত কাজী হুমায়ুন খাদেমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাসেল গত ১৯ মে সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তিনি মানসিকভাবে অসুস্থ এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। এছাড়া তিনি নিজের নাম-ঠিকানা বলতে পারেন না।

নিখোঁজ হওয়ার সময় রাসেলের পরনে কী ছিল তা পরিবার নির্দিষ্ট করে বলতে পারেনি, তবে তার গায়ের রং কালো এবং স্বাস্থ্য মাঝারি। সম্ভাব্য আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের এলাকাগুলোতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৯২৫) করা হয়েছে।

রাসেলের ছোট ভাই রুবেল খাদেম জানান, আমার ভাই একজন বুদ্ধিপ্রতিবন্ধী। পাঁচদিন ধরে কোনো খোঁজ না পাওয়ায় আমরা চরম উদ্বিগ্ন। কেউ যদি তার সন্ধান পান, অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি। যদি কেউ রাসেল খাদেমের সন্ধান পান, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইলো: রুবেল খাদেম: ০১৭১৮-৩৫৫৩০০

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।

আরটিভি/এএএ 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission