বেড়িবাঁধের নিচে চাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ভোলা প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ৩০ মে ২০২৫ , ১১:২৩ পিএম


বেড়িবাঁধের নিচে চাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু
ছবি: আরটিভি

ভোলার মনপুরা উপজেলায় নির্মাণাধীন বেড়িবাঁধের নিচে চাপা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলা সদর ইউনিয়নের মৎস্য ঘাট সংলগ্ন এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা থানার ওসি মো. আহসান কবির।

জানা যায়, নিহত ৮ বছরের মো. ওমর কুলাগাজীর তালুক গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনির হোসেনের ছেলে। সে কুলাগাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহতের স্বজনরা জানান, ওমরের বাবা-মা তাকে বাড়িতে রেখে কয়েকদিন আগে পাশের তজুমদ্দিন উপজেলায় আত্মীয়ের কাছে বেড়াতে যান। ঝড়-বৃষ্টির মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। পরিবার খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। বিকেলে বেড়িবাঁধের ওপর দর্শনার্থীরা ঘুরতে যায়। তখন বালির নিচে চাপা অবস্থায় শিশুটির পা দেখতে পায় লোকজন। পরে স্থানীয়রা এসে বালি খুঁড়ে শিশুটির মরদেহ বের করেন।

স্থানীয়দের ধারণা, ভারী বৃষ্টির কারণে নির্মাণাধীন বেড়িবাঁধের বালি সরে গিয়ে খাদ সৃষ্টি হয়। সেই খাদে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির বলেন, বালির ও মাটির নিচ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করার তথ্য পেয়েছি। বালি খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission