ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চুরির অভিযোগে যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল হওয়ায় বিপাকে ব্যবসায়ী নেতা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৮:০১ পিএম
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টাকা চুরির অভিযোগে হাত-পা বেঁধে এক যুবককে ২ ঘণ্টা নির্যাতনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১ মে) সন্ধ্যায় উপজেলার শহীদনগর বাজারে এ ঘটনা ঘটে। নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে আলোচনা শুরু হয়।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য নির্যাতনের শিকার ইমদাদুল হক ইমনকে (২৮) উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। পরিবার সদস্যরা ইমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার পতনঊষার গ্রামের মিছবাউর রহমানের ছেলে ইমদাদুল হক ইমন পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। সম্প্রতি শহীদনগর বাজারে রয়েল ওয়ার্কশপে নিজ অটোরিকশার কাজ করিয়ে নেন। পরে রয়েল ওয়ার্কশপের মালিকের সাড়ে ৭ হাজার টাকা চুরির অভিযোগ দিয়ে সন্ধ্যায় ইমনকে বাজার থেকে ধরে নিয়ে যায় ওয়ার্কশপে। সেখানে নিয়ে হাত-পা বেঁধে জয়নাল মিয়াসহ ৪-৫ জন পর্যায়ক্রমে টানা ২ ঘণ্টা নির্যাতন করেন। পরে জোর করে স্বীকারোক্তি ও ৪ হাজার ২০০ টাকা আদায় করেন। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য তোয়াবুর রহমান এসে তাকে উদ্ধার করেন।

ভুক্তভোগী ইমনের ভাই খালেদুর রহমান বলেন, আমার ভাই চুরি করেনি। তবে রয়েল ওয়ার্কশপে নেওয়ার পর জয়নাল মিয়া নামের আরেক দোকানি নির্যাতন করে। জয়নাল মিয়া আমার ভাইকে জাল টাকার ব্যবসায় সহযোগিতা করার কথা বলেন। আমার ভাই তাতে রাজি না হওয়ায় জয়নাল মিয়া হুমকি দেন- আমার ভাইকে ফাঁসাবেন। সেই পরিকল্পনা অনুযায়ী আমার ভাইকে হাত-পা বেঁধে নির্যাতন করেন। খবর পেয়ে আমি ভাইকে উদ্ধার করার জন্য সেখানে গেলে জয়নাল মিয়া আমাকেও মারধর করেন। পরে ইউপি সদস্য তোয়াবুর রহমানকে বলার পর তিনি এসে ভাইকে উদ্ধার করেন। যদিও সে সময় আমাদের কাছ থেকে ৪ হাজার ২০০ টাকা নিয়ে ওয়ার্কশপের মালিককে দেওয়া হয়। একই সঙ্গে সাদা কাগজে আমার ভাইয়ের স্বাক্ষর নেওয়া হয়।

তিনি আরও বলেন, আমার ভাই খুবই অসুস্থ। সে এখনও হাসপাতালে ভর্তি।

অভিযোগ বিষয়ে জয়নাল মিয়া বলেন, ইমন চোর। তাকে ধরে নেওয়ার পর অনেকে নির্যাতন করেছেন। তবে সামাজিক মাধ্যমে অন্য কারো ভিডিও আপলোড না করে ষড়যন্ত্রমূলক আমার ভিডিও ছাড়া হয়েছে। আমি সামনে বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী হওয়ায় আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে। আমি প্লাস্টিকের কেবল দিয়ে দু’টি বাড়ি দিয়েছি। তাকে পুলিশে দেওয়ার আগেই ইউপি সদস্য তোয়াবুর রহমান এসে উদ্ধার করে নিয়ে যান।

পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান বলেন, ইমদাদুল হকের বাবা ও ভাই রাতে আমাকে ফোন দিলে বিষয়টি জানতে পারি। পরে সেখানে দ্রুত গিয়ে হাত বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি। এ সময়ে তাকে নির্যাতনের কথা কেউ আমাকে বলেনি। ইমনের চুরির স্বীকারোক্তিতে ৪ হাজার টাকা প্রতিপক্ষকে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

কমলগঞ্জ থানার ওসি মো. আব্দুল আউয়াল বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তবে আমরা খোঁজ নেওয়ার পর পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান বলেছেন বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
হঠাৎ ‘হিস হিস’ শব্দ, আতংকে চা শ্রমিকরা
এক ঘণ্টার অভিযানে প্রাণে বাঁচল হাইল হাওরের ‘বন্দি’ সাপ
মৌলভীবাজারে এনসিপির ২ নেতাকে বহিষ্কার
প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার