সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ০১ জুন ২০২৫ , ০২:৫২ পিএম


সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশী নিহত
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)– গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শনিবার (৩১ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম প্রদীপ বৈদ্য (৩০)। তিনি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৈলেন্দ্র বৈদ্য।

বিজ্ঞাপন

স্থানীয় একাধিক সূত্র বলছে, প্রদীপ বৈদ্য চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। শনিবার রাতে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করলে বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।

শরীফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক দুরুদ জানান, প্রদীপ বৈদ্য বিএসএফের গুলিতে নিহত হয়েছেন এবং তার লাশ এখন তাদের হেফাজতে রয়েছে—এটা আমরা নিশ্চিত হয়েছি।

বিজ্ঞাপন

এ বিষয়ে শ্রীমঙ্গলের ৪৬ নম্বর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত আমাদের কাছে কেউ মিসিং কিংবা আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেনি। বিএসএফের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission