ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অনলাইন ক্যাসিনো ও জুয়া খেলার অভিযোগে যুবক গ্রেপ্তার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৯:৩১ পিএম
মো. আতিকুর রহমান : ছবি আরটিভি

রংপুরের পীরগঞ্জে অনলাইন ক্যাসিনো ও জুয়ার কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪১টি ‘ঘোস্ট’ বা ভুয়া মোবাইল সিম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নতুন জুয়া প্রতিরোধ আইন ২০২৬–এ মামলা হয়েছে। মামলায় আরও চারজনকে পলাতক আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার পীরগঞ্জ পৌরসভার ওসমানপুর মৌজার বাসস্ট্যান্ড ওভারপাস–সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে একবারপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মো. আতিকুর রহমানকে (২৪) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪১টি ‘ঘোস্ট’ মোবাইল সিম জব্দ করা হয়।

আরও পড়ুন

পুলিশের ভাষ্য, এসব সিম অনলাইন ক্যাসিনো ও জুয়ার কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল।

এ ঘটনায় পীরগঞ্জ থানায় নতুন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬–এর ২৪/২৭ ধারায় মামলা করা হয়েছে। মামলায় আতিকুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আরও চারজনকে পলাতক আসামি করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
ফেসবুকে অস্ত্র দেখিয়ে ভিডিও, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার ২