নদীতে নিখোঁজ ২ শিশু, একজনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ , ০৭:৫৪ পিএম


নদীতে নিখোঁজ ২ শিশু, একজনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) দুপুরের দিকে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় নিখোঁজ ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার কোদালার রাইখালীর বাসিন্দা মো. আব্দুল গনির বাড়িতে নগরের ষোলশহর এলাকায় বসবাসকারী তার মেয়ের পরিবার ও তার প্রতিবেশী একটি পরিবারসহ মোট ছয় জন সদস্য ঈদে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে কোদালা সুলতানিয়া মাদরাসা সংলগ্ন ঘাটে আব্দুল গনির নাতি মোহাম্মদ ইমন (৬) ও বেড়াতে আসা আট বছরের মেয়ে শিশু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

পরে বেলা ১২টার দিকে ওই মেয়ের মরদেহ পাওয়া যায় চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায়। তবে এখনো নিখোঁজ রয়েছে ইমন।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল জানান, দুপুরে জোয়ারের পানিতে ভেসে যাওয়ার সময় স্থানীয়রা দেখে থানায় খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। পরে জানতে পারি অপর আরও এক শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাসুই মং মারমা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। একজনের মরদেহ উদ্ধার হয়েছে। শিশু ইমনকে উদ্ধারের চেষ্টা চলছে। আগ্রাবাদ থেকে ডুবুরি টিমকে আনা হচ্ছে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission