৩ দিন পর না ফেরার দেশে চলে গেলেন ছাত্রদল কর্মী আরিফ

আরটিভি নিউজ 

বুধবার, ১১ জুন ২০২৫ , ০৭:০৩ পিএম


৩ দিন পর না ফেরার দেশে চলে গেলেন ছাত্রদল কর্মী আরিফ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে স্থানীয় দুপক্ষের বিরোধের জেরে গুলিবিদ্ধ ছাত্রদলের কর্মী মোহাম্মদ আরিফ (১৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

বিজ্ঞাপন

বুধবার (১১ জুন) সকালে নগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। 

নিহত আরিফ হাটহাজারী উপজেলার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ইউনিয়নের সন্দ্বীপ কলোনি এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে। সে সন্দীপ কলোনি ইউনিট ছাত্রদলের কর্মী ছিল 

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে জানা গেছে, সন্দ্বীপ কলোনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ‘ভুট্টো সুমন’ ও ‘সাখাওয়াত’ নামের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের ধারাবাহিকতায় গত ৮ জুন সন্ধ্যায় অস্ত্রধারী কয়েকজন সন্ত্রাসী সিএনজিচালিত অটোরিকশায় করে এলাকায় প্রবেশ করে সাখাওয়াতকে খুঁজতে থাকে। খবর পেয়ে স্থানীয়রা মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করেন এবং অটোরিকশাটিকে ধাওয়া দেন।

ধাওয়ার মুখে অস্ত্রধারীরা পালিয়ে যাওয়ার সময় কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হন আরিফ। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

এদিকে আরিফের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission