ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ভোলা প্রবাসী যুবকের মৃত্যু

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১০:৫৫ পিএম
নিহত মো. রবিন মোল্লা। ছবি: প্রতিনিধি

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ভোলার চরফ্যাশন উপজেলার মো. রবিন মোল্লা (২৫) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত প্রায় ২টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রবিন মোল্লা উপজেলার আসলামপুর ইউনিয়নের খোদেজাবাগ গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. সিরাজ মোল্লার ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অভাব-অনটন দূর করতে প্রায় দুই বছর আগে ধারদেনা করে মালদ্বীপে পাড়ি জমান রবিন। তিনি সেখানে কাজ করে ঋণ পরিশোধ করে দেশে ফিরে একটি ঘর নির্মাণ ও বিয়ে করার স্বপ্ন দেখতেন। কিন্তু মর্মান্তিক এই দুর্ঘটনায় মুহূর্তেই থেমে গেল তার সব স্বপ্ন।

আরও পড়ুন

নিহতের বাবা মো. সিরাজ মোল্লা জানান, সেদিন রাতে ছেলে খাবার খেয়ে আমাদের সঙ্গে কথা বলে ঘুমিয়ে পড়ে। রাত প্রায় দুইটার দিকে তাদের কক্ষে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আমার ছেলেসহ ওই কক্ষে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যায়। পরে অন্য প্রবাসীরা আমাদেরকে ছেলের মৃত্যুর বিষয়টি জানায়।

নিহতের পরিবার দ্রুত সময়ের মধ্যে রবিন মোল্লার মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন বলেন, নিহতের পরিবার মরদেহ দেশে আনার বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাইলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
আরও পড়ুন
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে প্রাণ গেল যুবকের
ম্যারাথনে অংশ নিয়ে যুবকের মৃত্যু
মাদক বিরোধে যুবকের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার 
বিদ্যুৎস্পৃষ্টে বাড়িতে গৃহবধূ ও বিয়ের স্টেজে যুবকের মৃত্যু