আসামিকে হাজতে মোবাইল সুবিধা দেওয়ায় ৫ পুলিশ সদস্য ক্লোজড

আরটিভি নিউজ 

রোববার, ১৩ জুলাই ২০২৫ , ১১:২৯ এএম


আসামিকে হাজতে মোবাইল সুবিধা দেওয়ায় ৫ পুলিশ সদস্য ক্লোজড
ছবি : সংগৃহীত

কক্সবাজার আদালতের হাজতখানায় মুঠোফোন সুবিধা দেওয়ার ঘটনায় দুই টিএসআইসহ পুলিশের ৫ সদস্যকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। 

শনিবার (১২ জুলাই) রাতে কক্সবাজার আদালতের কোর্ট পরিদর্শক মো. গোলাম জিলানী তথ্যের সত্যতা স্বীকার করেছেন।

ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন- টিএসআই সুরেন দত্ত, আবদুল ওয়াহেদ, কনস্টেবল নাজম হায়দার, গোলাম মোস্তফা ও ইয়াছিন নূর। এ সময় কোর্ট হাজতে আসামিদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আরও সতর্ক হওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

এর আগে এ ঘটনা নিয়ে শুক্রবার কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন

গত বুধবার (৯ জুন) আদালতে হাজিরা দিতে কোর্ট পুলিশের হেফাজতে হাজতখানা থেকে বের করে আনা হয় শাহীনকে। ঠিক তখনই তার পকেটে মোবাইল ফোনের অস্তিত্ব নজরে আসে কক্সবাজারের সংবাদকর্মীদের। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে গঠিত হয় তদন্ত কমিটি।

গেল ৫ জুন সকালে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শাকের আহমদের বাড়ি থেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় শাহীন ডাকাতকে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ অন্তত ২০টি মামলা রয়েছে।

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission