ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নওগাঁয় ৭০০ দৌড়বিদের অংশগ্রহণে ‘রাণীনগর ১০ কিমি’

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মে ২০২৬, ০১:২১ পিএম
নওগাঁয় ৭০০ দৌড়বিদের অংশগ্রহণে ‘রাণীনগর ১০ কিমি’ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ছবি: আরটিভি

তরুণ ও যুবসমাজকে মাদক, অপরাধ এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে স্বাস্থ্য সচেতন ও ক্রীড়ামুখী করে তুলতে নওগাঁর রাণীনগরে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ দৌড় প্রতিযোগিতা ‘রাণীনগর ১০ কিমি’ (সিজন-২)। দেশের বিভিন্ন অঞ্চলের শত শত অপেশাদার ও পেশাদার রানারের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন হয়।

শনিবার (৩০ মে) ভোরের আলো ফুটতেই রাণীনগর-সাহাগোলা আঞ্চলিক মহাসড়কে এই প্রতিযোগিতার সূচনা হয়। ‘রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (রাইডো) দ্বিতীয়বারের মতো এই রানিং উৎসবের আয়োজন করে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আসরে রাজধানী ঢাকাসহ দেশের প্রায় ৩৫টি জেলা থেকে ৭০০ জন রানার অংশ নেন। গত বছরের (প্রথম সিজন) তুলনায় এবার অংশগ্রহণকারীদের সংখ্যা ও আয়োজনের পরিধি ছিল চোখে পড়ার মতো।

Capture4

শনিবার সকাল ঠিক ৬টায় শুরু হওয়া এই প্রতিযোগিতাকে মোট চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। ১০ কিলোমিটার জেনারেল, ৫ কিলোমিটার পুরুষ (বিগিনার), ৫ কিলোমিটার নারী ও ১ কিলোমিটার কিডস (শিশু)। দৌড় শেষে সব প্রতিযোগীর জন্য সকালের নাস্তার ব্যবস্থা করা হয় এবং সকাল ৮টায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতার মূল আকর্ষণ ১০ কিলোমিটার জেনারেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়নকে ৫ হাজার টাকা, প্রথম রানার-আপকে ৪ হাজার, দ্বিতীয় রানার-আপকে ৩ হাজার, তৃতীয় রানার-আপকে ১ হাজার ৫০০ এবং চতুর্থ রানার-আপকে ১ হাজার নগদ টাকা পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি এই ক্যাটাগরির শীর্ষ ১০ রানার পান বিশেষ মেডেল ও ক্রেস্ট।

আরও পড়ুন

অন্যদিকে, ৫ কিলোমিটার পুরুষ ও নারী উভয় ক্যাটাগরির চ্যাম্পিয়নরা পান ৩ হাজার টাকা করে। এই দুই ক্যাটাগরির প্রথম রানার-আপ ২ হাজার এবং দ্বিতীয় রানার-আপ ১ হাজার টাকা করে পুরস্কার লাভ করেন। এ ছাড়া ১ কিলোমিটার কিডস ক্যাটাগরিতে অংশ নেওয়া ৪০ জন শিশুর প্রত্যেককে বিশেষ স্মারক ক্রেস্ট দিয়ে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।

তরুণদের ইতিবাচক পথে ফেরাতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে মাঠের ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। রাণীনগরে দেশজুড়ে রানারদের নিয়ে এমন একটি বৃহৎ আয়োজন সত্যিই প্রশংসনীয়। আশা করি, সুস্থ সমাজ গঠনে এই ধারা আগামীতেও বজায় থাকবে।’

Capture5

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। রাইডোর প্রতিষ্ঠাতা ও চিফ কো-অর্ডিনেটর ডা. মো. রুমন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মো. মোসারব হোসেন, রাণীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ হোসাইন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনুসাব্বির আহমেদ।

সমাপনী বক্তব্যে ডা. মো. রুমন হোসেন বলেন, ‘রাণীনগর ১০ কিমি’ এখন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এটি তারুণ্যের শক্তি ও সম্প্রীতির এক জাতীয় প্ল্যাটফর্ম। আগামীতে আরও বড় পরিসরে এই উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের।

এ সময় তিনি অনুষ্ঠান সফল করায় স্থানীয় বাসিন্দা, রানার, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মঠবাড়িয়ায় ডাকাত সর্দার ইয়াসিন গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাকাতির মামলায় মো. ইয়াসিন খান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।
মঠবাড়িয়ায় ডাকাত সর্দার ইয়াসিন গ্রেপ্তার
যুবদলকর্মী হত্যা, আসামি বিএনপি নেতা
বরিশালের উজিরপুরে যুবদলকর্মী কাওছার হাওলাদার হত্যা মামলায় সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাঞ্চন মোল্লাকে এজাহারভুক্ত ৬ নম্বর আসামি করা হয়েছে। এদিকে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। রোববার (২৫ অক্টোবর) উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, সিনিয়র সহসভাপতি এসএম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. কাঞ্চন মোল্লা সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, কাঞ্চন মোল্লা উজিরপুরের সাতলায় যুবদলকর্মী কাওছার হাওলাদার হত্যা মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি। তবে বহিষ্কারের বিষয়ে মো. কাঞ্চন মোল্লার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আসামি কাঞ্চন মোল্লার বিষয়ে জানতে চাইলে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, শুধু ৬নং আসামি নয়, পলাতক সকল আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। উল্লেখ্য, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উজিরপুর উপজেলার প্রত্যন্ত পশ্চিম সাতলায় যুবদলকর্মী কাওছার হাওলাদারকে (৩২) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ড ঘটিয়ে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় শুক্রবার রাতেই উজিরপুর মডেল থানা পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তির সহয়তায় পদ্মা সেতু দক্ষিণ টোল প্লজা এলাকায় মাইক্রোবাসসহ নয়জনকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে শনিবার (২৪ অক্টোবর) দুই আসামির বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এদিন নিহতের ভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আরটিভি/টিআর
যুবদলকর্মী হত্যা, আসামি বিএনপি নেতা
জয়পুরহাটে ২৩ বছর পর দিলীপ কুমার মাঝি হত্যা মামলার রায় ঘোষণা
​জয়পুরহাটের পাঁচবিবিতে চাঞ্চল্যকর দিলীপ কুমার মাঝি হত্যা মামলার দীর্ঘ ২৩ বছর পর মোজাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জয়পুরহাটে ২৩ বছর পর দিলীপ কুমার মাঝি হত্যা মামলার রায় ঘোষণা
বিবেকের তাড়নায় রেলওয়ে টিকিটের দেনা শোধ করলেন প্রবাসী
অতীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করেছেন— এমন উপলব্ধি থেকে বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতে পাঁচ হাজার টাকা জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ হাবিবুর রহমান নামে এক ব্যক্তি। 
বিবেকের তাড়নায় রেলওয়ে টিকিটের দেনা শোধ করলেন প্রবাসী
জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যু
মাগুরার শালিখা উপজেলায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মাসুদ গাজী (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যু
আরও পড়ুন
নওগাঁয় ‘ব্ল্যাকহোল ক্লাব’-এর দুই মূলহোতা অস্ত্রসহ গ্রেপ্তার
এসির কাজ করতে গিয়ে মেকানিকের মৃত্যু
১৬ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়
আদালতের নির্দেশে সেই ৬ গরুর নিলাম স্থগিত