গোপালগঞ্জে হামলার পর আ.লীগ তওবার সুযোগও হারিয়েছে: হাসনাত

আরটিভি নিউজ 

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ০৮:০৬ পিএম


গোপালগঞ্জে হামলার পর আ. লীগ তওবার সুযোগও হারিয়েছে: হাসনাত
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার পর আওয়ামী লীগ তওবা করারও সুযোগ হারিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জে পথসভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যুর পরোয়ানা নিয়ে আসে। আমাদের জীবনের পরোয়ানা জনগণের কাছে বর্গা দেওয়া।

তিনি বলেন, বুধবার গোপালগঞ্জে আমাদের নেতাকর্মীদের ওপর হামলার পর আওয়ামী লীগ তওবা করারও সুযোগ হারিয়েছে।
 
দেশবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগের লড়াই আমরা শুরু করেছি, আপনাদের শেষ করতে হবে।

এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। 

আরটিভি/এএএ/এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission