হিলি বন্দর দিয়ে বেড়েছে কাঁচামরিচ আমদানি

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৩ আগস্ট ২০২৫ , ০৯:২১ এএম


হিলি বন্দর দিয়ে বেড়েছে কাঁচামরিচ আমদানি
ফাইল ছবি

দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানির পরিমাণ। আমদানি হওয়া কাঁচামরিচ ঢাকা, চিটাগাং, রংপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে। 

বিজ্ঞাপন

ভারতের মোকামে প্রতি কেজি কাঁচামরিচ কিনতে হচ্ছে ৮০ থেকে ৯০ রুপিতে। এছাড়াও কেজি প্রতি ৩৭ টাকা আমদানি শুল্ক দিতে হচ্ছে। ফলে ভারত থেকে আমদানিকরা এসব কাঁচামরিচ হিলি বন্দরের পাইকারী বাজারে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

দাম বেশি হওয়াতে বিপাকে পড়েছেন বন্দরে আসা পাইকাররা। শনিবার (২৩ আগস্ট) হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়। 

বিজ্ঞাপন

কাঁচামরিচ আমদানিকারকরা বলছেন, দেশে চলমান বন্যার কারণে কৃষকের মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে দেশে কাঁচা মরিচের সংকট দেখা দিয়েছে। এর ফলে বাজারে কাঁচামরিচের চাহিদা বেড়েছে।

হিলি কাস্টমসের তথ্য মতে, গেল ৬ দিনে ভারতীয় ৭২টি ট্রাকে ৬১৮ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission