ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

৩ বিরল সুন্ধি কাছিম উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ০১:৫৫ এএম
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৩টি বিপন্ন প্রজাতির সুন্ধি কাছিম উদ্ধার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার শ্রীমঙ্গল রেঞ্জের একটি দল উপজেলার নতুন বাজার এলাকায় এ উদ্ধার অভিযান চালায়। পরে রাত ১১টার দিকে লাউয়াছড়ায় কাছিমগুলো অবমুক্ত করা হয়।

আরও পড়ুন

জানা গেছে, কাছিমগুলোকে বিক্রির উদ্দেশে শ্রীমঙ্গল শহরের নতুন বাজারে নিয়ে এসেছিল একদল পাচারকারী। তবে বাজারে বনবিভাগের কর্মকর্তা ও কর্মীদের উপস্থিতি টের পেয়ে কাছিমগুলো ফেলে রেখে কৌশলে পালিয়ে যায় তারা। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত অভিযান চালিয়ে কাছিম ৩টি উদ্ধার করতে সক্ষম হই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনানুযায়ী, কাছিমগুলোকে রাতেই বিট অফিসারদের মাধ্যমে রাত ১১টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ডরমেটরি লেকের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জে জান-মালের নিরাপত্তায় কাজ করবে ৮ প্লাটুন আনসার: ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী জানিয়েছেন, গোপালগঞ্জে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তবে দায়িত্ব পালনকালে কোনো অবস্থাতেই মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার বাহিনী। শব্দ, বাঁশি, নিজেদের উপস্থিতি ও বিভিন্ন কৌশল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন তারা।
গোপালগঞ্জে জান-মালের নিরাপত্তায় কাজ করবে ৮ প্লাটুন আনসার: ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক
কুড়িগ্রামে দুপুরেও দেখা দেয়নি সূর্য, বাড়ছে শীতের অনুভূতি
সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলো। অথচ সূর্যের দেখা নেই উত্তরের জেলা কুড়িগ্রামে। সকাল থেকেই ঘন মেঘে ঢাকা আকাশ। কনকনে ঠান্ডায় শীতবস্ত্র জড়িয়ে পথে বের হয়েছেন মানুষ। ঘন মেঘ আর কম দৃশ্যমানতায় মহাসড়কে দুপুরেও হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে যানবাহন। হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে শীতের অনুভূতি বেড়েছে পুরো জেলায়।
কুড়িগ্রামে দুপুরেও দেখা দেয়নি সূর্য, বাড়ছে শীতের অনুভূতি
গোপালগঞ্জে রাতভর যৌথবাহিনীর অভিযান, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
গোপালগঞ্জে রাতভর যৌথবাহিনীর বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপালগঞ্জে রাতভর যৌথবাহিনীর অভিযান, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে আগুন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে আগুন
মালবাহী ট্রেনে মুখোশধারীদের হামলা-ছিনতাই, বাদ যায়নি পরনের কাপড়ও
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের মোবাইল ফোন, টাকা-পয়সা ও পরনের কাপড়চোপড় ছিনিয়ে নেওয়া হয়।
মালবাহী ট্রেনে মুখোশধারীদের হামলা-ছিনতাই, বাদ যায়নি পরনের কাপড়ও
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার
শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
সেতুর নিচে পড়ে ছিলেন মাদরাসাশিক্ষক, হৃদয়বিদারক ঘটনার মুখোমুখি পরিবার