বিএনপি নেতাকে হত্যার একদিন পরই প্রধান আসামির মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫ , ১১:২১ এএম


বিএনপি নেতাকে হত্যার একদিন পরই প্রধান আসামির মরদেহ উদ্ধার
জাজিরা থানা। ছবি: সংগৃহীত

মসজিদের মাইকে আজান দেওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে গত বুধবার শরীয়তপুরের বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় আলমাস সরদার নামের একজনকে প্রধান আসামী করে জাজিরা থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই দানেশ সরদার।

বিজ্ঞাপন

তবে ঘটনার একদিন পর আলমাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে একই ইউনিয়নের উমরদি মাদবরকান্দি এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পুলিশ জানায়, স্থানীয়রা দুর্গন্ধ টের পেয়ে মাটি খুঁড়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের স্বজনরা মরদেহটি আলমাস সরদারের বলে শনাক্ত করেন। পরপর দুই দিনে দুই হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
 
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
উল্লেখ্য, বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় আলমাস ছাড়াও ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে জাজিরা থানায় মামলা দায়ের করে হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission