প্রেমের টানে রাজবাড়ীতে চীনা যুবক, অতঃপর...

আরটিভি নিউজ

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ , ০৫:৪৮ পিএম


প্রেমের টানে রাজবাড়ীতে গেলেন চীনা যুবক, অতঃপর...
ছবি: সংগৃহীত

প্রেমের টানে চীন থেকে রাজবাড়ীতে এসেছেন চীনের নাগরিক ঝং কেজুন (৪৬)। এরপর স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ নবদম্পতিকে একনজর দেখতে তাদের বাড়িতে ভিড় করছেন।

জানা গেছে, এক বছর আগে চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম লিটল রেড বুক-এ পরিচয় হয় তাদের। বাংলাদেশি তরুণীর নাম রুমা খাতুন (২১)। তিনি রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিনোদপুর গ্রামের অটোচালক মো. বাবু খানের মেয়ে। পরিচয়ের কিছুদিন পর তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানেই ঝং কেজুন পাড়ি জমান বাংলাদেশে।

গত ২ সেপ্টেম্বর রাজবাড়ী নোটারি পাবলিকের মাধ্যমে রুমা খাতুনকে বিয়ে করেন ঝং কেজুন। পরে স্থানীয় মসজিদের ইমামের মাধ্যমে ৩ লাখ টাকা কাবিনে তাদের ইসলামি বিবাহ সম্পন্ন হয়। বর্তমানে নবদম্পতি রুমার বারার বাড়িতেই বসবাস করছেন।

নোটারি পাবলিক সূত্রে জানা গেছে, ঝং কেজুন চীনের গুয়াংসি প্রদেশের লিউঝো শহরের বাসিন্দা এবং পেশায় চাকরিজীবী।

স্থানীয়রা জানান, চীনের একজন যুবক এসে রাজবাড়ীর একটি মেয়েকে বিয়ে করেছেন এ খবরে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ নবদম্পতিকে দেখতে তাদের বাড়িতে আসছেন। দিন যত যাচ্ছে, দর্শনার্থীর ভিড়ও তত বাড়ছে।

রুমা খাতুন বলেন, আমি এসএসসি পাস করার পর আর পড়ালেখা করিনি। এক বছর আগে ‘লিটল রেড বুক’ এ ঝং কেজুনের সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং আমরা বিয়ের সিদ্ধান্ত নেই। সে প্রথমে বাংলাদেশে এসে আমাদের বাড়িতে আসে। তখন পরিবার রাজি না থাকায় সে ফরিদপুরে চলে যায়। পরে পরিবারের সম্মতিতে ২ সেপ্টেম্বর কোর্টে বিয়ে করি। এখন আমরা সুখে সংসার করছি। সে আমাকে চীনে নিয়ে যাবে। সকলের কাছে দোয়া চাই।

রুমার বাবা মো. বাবু খান বলেন, প্রথমে আমি এই বিয়েতে রাজি ছিলাম না। পরে জামাই এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিই। মেয়ে রাজি থাকায় তাদের বিয়ে দিতে রাজি হই। এখন জামাই আমার বাড়িতেই আছে। সে জানিয়েছে, মেয়েকে চীনে নিয়ে যাবে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission