সহপাঠীদের পিটুনিতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ , ০৯:৪৮ পিএম


সহপাঠীদের পিটুনিতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে বিরোধ মেটাতে গিয়ে প্রতিপক্ষের বেধড়ক পিটুনিতে মো. তানভীর (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে হাটহাজারী পৌরসভার পুরাতন অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত তানভীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া সুলতান আহম্মদ বাড়ির প্রবাসী আব্দুল বারেকের ছেলে। তিনি আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান জানান, মঙ্গলবার স্কুলে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সৃষ্ট বিরোধ মেটানোর চেষ্টায় তানভীর অংশ নেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে একপক্ষ দুপুরে তানভীরের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে সে মারা যায়।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission