গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ১১:৩৩ এএম


গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় আগুন লেগে পুড়ে গেছে গণপূর্ত বিভাগের একটি পিকআপভ্যান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে গণপূর্ত বিভাগের অফিস ভবনের দেওয়াল ও একটি পিকআপভ্যানে অন্তত ১০টি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পিকআপভ্যানে আগুন ধরে যায়। অফিসের গার্ড টের পেয়ে আশপাশের লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া গভীর রাতে সদর উপজেলার গ্রামীণ ব্যাংক উলপুর শাখার ভবন লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

পুলিশ আরও জানায়, গভীর রাতে কালো রঙের একটি মাইক্রোবাস থেকে দুর্বৃত্তরা ৫-৬টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে ১টি বোমা বিস্ফোরিত হয়। তবে গ্রামীণ ব্যাংকের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

আরও পড়ুন

এদিকে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission