সুনামগঞ্জে বজ্রপাতে বউ-শাশুড়ি আহত

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ০৭:১৫ পিএম


সুনামগঞ্জে বজ্রপাতে বউ-শাশুড়ি আহত
প্রতীকী ছবি

সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে বউ-শাশুড়ি আহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় দুটি গাভীর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) সকালে কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের কামালপুর গ্রামের রাহুল দাসের স্ত্রী মিনা রানী দাস (৪৮) ও তার ছেলের স্ত্রী দিপালী রানী দাস (২০)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। 

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বুধবার সকালে বৃষ্টির সময় হঠাৎ করে বজ্রপাত হয়। এ সময় নিজেদের বসতঘরে থাকা মিনা রানী দাস ও দিপালী রানী দাস আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা প্রশান্ত দাস তালুকদার বলেন, বজ্রপাতে আহত দুই নারী হাসপাতালে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা ভালো আছেন।  

বিজ্ঞাপন

এদিকে একই সময়ে বজ্রপাতে প্রতিবেশী সুখ বিহারী দাসের গোয়ালঘরে বাঁধা অবস্থায় দুটি গাভী মারা যায়। 

আরটিভি/এমএম/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission