নাটোরের সিংড়ায় গভীর রাতে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে সিংড়ার নাটোর-বগুড়া মহাসড়কে এই মিছিল করেন আওয়ামী লীগ কর্মীরা। পরে মিছিলের ভিডিও ফেসবুকে বিভিন্ন আইডিতে পোস্ট করেন তারা।
মিছিলে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।
নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম গণমাধ্যমকে জানান, জেলার বিভিন্ন স্থান থেকে নাশকতা পরিকল্পনায় সংশ্লিষ্টতার অভিযোগে আওয়ামী লীগের ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক রয়েছে।
আরটিভি/এএএ-টি




