দেশে ফিরতেই গ্রেপ্তার আ.লীগ নেত্রী জেসমিন

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ০১:২৮ পিএম


মানিকগঞ্জে আ.লীগ নেত্রী জেসমিন ধরা 
জেসমিন আক্তার। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর জেসমিন আক্তারকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের পূর্ব পাশের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

গত বছরের ৫ আগস্টের পর কাউন্সিলর জেসমিন তার স্বামী ও দুই সন্তান নিয়ে কানাডা চলে যান। সম্প্রতি তিনি একা দেশে ফেরেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

আটক জেসমিন আক্তার মানিকগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর মানিকগঞ্জ পৌরসভার পরিষদ ভেঙে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, মানিকগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর জেসমিন আক্তারকে রাজনৈতিক মামলায় আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission