ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ১০:১১ এএম


ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
ফাইল ছবি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টা ও রাত ৯টার দিকে ওই দুটি দুর্ঘটনা ঘটে।

প্রথমটি রাতে ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া মুখী লেনে একটি অ্যাম্বুলেন্স এক্সপ্রেস চলার সময় হঠাৎ এক পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে রাত ৯টার দিকে ভিন্ন স্থানে আরেকজন ব্যক্তি দুর্ঘটনায় প্রাণ হারান। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে ফায়ার সার্ভিস বিস্তারিত জানায়নি। তবে ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ রাতে পৃথক দুইটি দুর্ঘটনায় আমরা দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। দু’টি ঘটনাস্থলেই আমাদের টিম পৌঁছে প্রয়োজনীয় উদ্ধার কাজ সম্পন্ন করেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission