গভীর রাতে অ্যাম্বুলেন্স ও বাসে দুর্বৃত্তদের আগুন

আরটিভি নিউজ

রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ০৯:৫৪ এএম


গভীর রাতে অ্যাম্বুলেন্স ও বাসে দুর্বৃত্তদের আগুন
সিলেটে অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, রাত আড়াইটার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভেতরে পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে এসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে অ্যাম্বুলেন্সটি পুড়ে যায়। অন্যদিকে রাত ৩টার দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুইটি মোটরসাইকেলে করে পাঁচ তরুণ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি পুরোটাই পুড়ে যায়।

আরও পড়ুন

সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের সদস্য মোহাম্মদ জুনাইদ বলেন, শামসুদ্দিন আহমদ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৩টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি গাড়ি বের হয়। পরে আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি ৩টা ৪৮ মিনিটে অফিসে ফিরে আসে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এরপর কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে রাত ৩টা ৫০ মিনিটে একটি গাড়ি স্টেশন থেকে ছেড়ে যায়। পরে রাত ৪টা ৫০ মিনিটে গাড়িটি স্টেশনে ফিরে আসে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission