মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মা-ভাইকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ১২:৩০ পিএম


মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মা-ভাইকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বিল্লাল হোসেন নামে এক মাদক কারবারি।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) সকালে জেলার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। ঘাতক বিল্লাল নিহত রাহেলার বড় ছেলে এবং কামালের বড়ভাই।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এ ঘটনার পর থেকে ঘাতক বিল্লাল হোসেন পলাতক রয়েছেন। এ ঘটনায় ঘাতকের স্ত্রী আকলিমা খাতুনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে বিল্লাল হোসেন তার বাড়িতে মাদক নিয়ে প্রবেশ করে। এসময় একটি ওয়াজ মাহফিল শেষ করে ছোট ভাই কামাল হোসেনও বাড়িতে আসেন। কামাল তার বড় ভাইকে মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করতে নিষেধ করলে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে পরে বড় ভাই বিল্লাল তার ঘরে প্রবেশ করে ছুরি এনে ছোট ভাই কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ ঘটনায় মা রাহেলা বেগম বাধা দিতে এলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই কামাল হোসেন নিহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় রাহেলা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

বিজ্ঞাপন

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত বিল্লালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক ব্যবসা বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিল্লালকে গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission