পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল ২ আরোহীর

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ২৩ নভেম্বর ২০২৫ , ১১:১৮ পিএম


পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল ২ আরোহীর
ছবি: আরটিভি

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের টেলকি সাইনবোর্ড রসুলপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হন। 

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার পশ্চিম পাকুটিয়া গ্রামের মোখলেছুর রহমান মুকুলের ছেলে মো. ইয়াসিন হোসেন (২৭) এবং বরিশালের চর ফ্যাশন উপজেলার মো. রাকিব (২৫)।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মোটরসাইকেলটি মধুপুর বনাঞ্চলের টেলকি রসুলপুর মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পিলারের সঙ্গে জোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত অরণখোলা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবির বলেন, মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল বলে ধারণা করা হচ্ছে। নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ অরণখোলা ফাঁড়িতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission