ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

৪১ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ৯ শিশু পেল সাইকেল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১১:৪১ এএম
পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ৯ শিশু পেল সাইকেল। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে টানা ৪১ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৯ জন শিশু-কিশোর শিক্ষার্থীকে সাইকেল উপহার দেওয়া হয়েছে। একই সঙ্গে নামাজ আদায়ে উৎসাহ ও নিয়মিত অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ আরও ২৯ জনকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) এবং ২ জনকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর উপজেলার আধারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ব্যতিক্রমী আয়োজন করে স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আধারা মানব কল্যাণ ফাউন্ডেশন’।

অনুষ্ঠানে ১০ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরদের হাতে আনুষ্ঠানিকভাবে সাইকেল, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন আয়োজকরা। শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মকে নামাজ ও মসজিদমুখী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

ফাউন্ডেশনের সমন্বয়ক মো. অন্তর বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধারা মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মুফতি মো. শহীদুল ইসলাম।

এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হাফিজুল বেপারী, মো. নাজমুল মিজি, মো. রোশাদ বেপারী, মো. ইমরান বেপারী, মো. পারভেজ বেপারী, মো. রিয়াজ খান, মো. দিপু, ফাহিম বেপারী ও জুনায়েদ বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তারা মনে করেন, বর্তমান প্রজন্মকে নামাজ ও মসজিদের প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারা আরও বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। দেশের বিভিন্ন এলাকায় এমন আয়োজন ছড়িয়ে পড়লে তরুণ প্রজন্ম সুশৃঙ্খল, দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে শিশু-কিশোরদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে সামাজিকভাবে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।

আরও পড়ুন

এদিকে সাইকেল ও অন্যান্য পুরস্কার পেয়ে শিশু-কিশোররা আনন্দ প্রকাশ করে। তাদের অভিভাবকরাও আয়োজনটির প্রশংসা করেন। স্থানীয় বাসিন্দারা ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে সংবাদ প্রকাশের পর জাহাজভাঙা শ্রমিকের পায়ের সফল অপারেশন
চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকার আষাদী স্টীল জাহাজভাঙা কারখানায় লোহার ভারী পাতের আঘাতে পা ভেঙে যাওয়া শ্রমিক মোহাম্মদ সালামের অবশেষে উন্নত চিকিৎসা হয়েছে।
আরটিভিতে সংবাদ প্রকাশের পর জাহাজভাঙা শ্রমিকের পায়ের সফল অপারেশন
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল এসেছে মাগুরার এক গ্রাহকের নামে।
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
রাস্তার পাশে শিয়ালের জটলা, কাছে যেতেই ‘চোখ কপালে’ সানাউল্লাহর
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাস্তার পাশে শিয়ালের জটলা, কাছে যেতেই ‘চোখ কপালে’ সানাউল্লাহর
মামা বাড়ির এলাকায় থেকেই কপাল পুড়ল রেজার!
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলের ঘরের জানালার সঙ্গে বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
মামা বাড়ির এলাকায় থেকেই কপাল পুড়ল রেজার!
শিক্ষিকাকে অপহরণ চেষ্টা, যুবক বললেন ‘সিএনজিতে ঘুরে বেড়িয়েছি’
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে ওই শিক্ষিকা থানায় অভিযোগ দায়ের করেন।
শিক্ষিকাকে অপহরণ চেষ্টা, যুবক বললেন ‘সিএনজিতে ঘুরে বেড়িয়েছি’
আরও পড়ুন
বরিশালে বাসের ধাক্কায় একসঙ্গে প্রাণ হারালেন ৩ বন্ধু
তৈরি হচ্ছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক
সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন রুয়েটের রাফিদ
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের বিশেষ বিজ্ঞপ্তি