ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পিরোজপুরে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর আত্মহত্যা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১১:৩৫ এএম
পিরোজপুরে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর আত্মহত্যা। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে জয়িতা মন্ডল (২১) নামে এক অন্তঃসত্ত্বা কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জয়িতা মন্ডল ওই গ্রামের পরিতোষ মন্ডলের মেয়ে। তিনি এ বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ মাস আগে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শশীদ গ্রামের অসীম মন্ডলের সঙ্গে তার বিয়ে হয়। এছাড়া তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবারের দাবি।

নিহতের কাকা হরিপদ মন্ডল জানান, শুক্রবার বিকেলে জয়িতা মোবাইল ফোনে তার স্বামীর সঙ্গে কথা বলছিলেন। কথোপকথনের একপর্যায়ে দুজনের মধ্যে অভিমান তৈরি হয়। পরে জয়িতার মা গোসল শেষে দুপুরের খাবারের জন্য ছোট ছেলে গোপালকে দিয়ে তাকে ডাকেন। অনেক খোঁজাখুঁজির পর ঘরের পাটাতনে উঠে তিনি দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন জয়িতা।

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, স্বামীর সঙ্গে অভিমান করে জয়িতা আত্মহত্যা করেছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম পরিচালনা করছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
প্রেমিকের মৃত্যুর খবর শোনার পর চলে গেলেন প্রেমিকাও
স্বামী মৃত্যুর শোক সইতে না পেরে রেললাইনে স্ত্রী, একসঙ্গে সৎকার
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে