সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

আরটিভি নিউজ

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ১০:৩৪ পিএম


সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
সংগৃহীত ছবি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন

রেলওয়ে সূত্র জানায়, তেলবাহী ট্রেনটি মল্লিকপুর এলাকায় পৌঁছালে একটি ওয়াগনের চাকা হঠাৎ ডিরেল হয়ে পড়ে। এতে সিলেট–ঢাকা–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি। লাইনচ্যুত ওয়াগন উদ্ধারে কুলাউড়া শেড থেকে রিলিফ ট্রেন ডাকা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ফেঞ্চুগঞ্জ এলাকায় তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। রিলিফ ট্রেনকে উদ্ধার তৎপরতার জন্য কল করা হয়েছে।

তিনি বলে, আপাতত সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এজন্য উদয়ন এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস লাইন ক্লিয়ার না হওয়া পর্যন্ত সিলেট স্টেশন ছাড়বে না। উদ্ধার ও লাইন মেরামত কাজ সম্পন্ন হলেই সিলেটের সঙ্গে ঢাকা–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত করিম।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission