নিখোঁজের ২১ দিন পর কবরস্থান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ০৯:৫৩ পিএম


নিখোঁজের ২১ দিন পর কবরস্থান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
মিজানুর রহমান। ছবি: আরটিভি

গোপালগঞ্জে নিখোঁজের ২১ দিন পর একটি কবরস্থান থেকে মাটি চাপা অবস্থায় মিজানুর রহমান (৪৮) নামে এক মোবাইল ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার মূল আসামি জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের স্থানীয় কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। 

মোবাইল ব্যবসায়ী মিজানুর রহমান গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর এলাকার হারেজ মোল্যার ছেলে।

বিজ্ঞাপন

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম জানিয়েছেন, গত ৮ নভেম্বর রাতে ব্যবসায়ী মিজানুর রহমানকে পাওনা টাকা দেয়ার কথা বলে ফোন করে ডেকে নিয়ে যায় তার ব্যবসায়িক পার্টনার জাহিদ নামে আরেক ব্যবসায়ী। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যায়নি। দুদিন পর ১০ নভেম্বর নিখোঁজ মিজানুর রহমানের স্ত্রী জামিলা ইসলাম এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে সার্বিক পরিস্থিতি বিবেচনা, গ্রেফতারকৃত আসামির দেয়া তথ্য এবং টেকনোলজি ব্যবহার করে শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের স্থানীয় কবরস্থান থেকে মাটি চাপা অবস্থায় ব্যবসায়ী মিজানুর রহমানের গলিত লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করে। 

তিনি আরও জানান, মময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রধান আসামি জাহিদকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকীদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission