যশোরে সড়কে বাসের ধাক্কায় ২ যুবকের মৃত্যু

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ১০:২৮ পিএম


যশোরে সড়কে বাসের ধাক্কায় ২ যুবকের মৃত্যু
সংগৃহীত ছবি

যশোর-চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন যুবক ঘটনাস্থলেই নিহত হন। 

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চৌগাছা সড়কের জগহাটি এলাকায় এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন

নিহতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলিসা গ্রামের সেলিম হোসেন ও ইব্রাহিম হোসেন। 

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার রাতে দুই যুবক মোটরসাইকেলযোগে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে আটটার দিকে তারা জগহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা ঘটনাস্থলেই প্রাণ হারান।

এলাকাটি তুলনামূলক নির্জন হওয়ায় দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তবে বাসটির তথ্য কেউ স্পষ্ট করে বলতে পারেননি। ঘটনার খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ি এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করেন এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

বিজ্ঞাপন

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি এবং নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করি। প্রাথমিকভাবে জানতে পেরেছি তারা মহেশপুর উপজেলার আলিসা গ্রামের বাসিন্দা।

তিনি বলেন, ঘাতক বাসের পরিচয় শনাক্ত ও চালককে গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। সড়কের আশপাশের দোকান ও বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission