চেতনানাশক মেশানো খেজুর খাইয়ে গৃহবধূকে রাতভর ধর্ষণ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০৯:৩৮ পিএম


চেতনানাশক মেশানো খেজুর খাইয়ে গৃহবধূকে রাতভর ধর্ষণ
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে চেতনানাশক ওষুধ খাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে ডালিম দফাদার (২৫) নামে একজনের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ডালিম দফাদারকে আসামি করে মঙ্গলবার (২ জুন) সকালে মহেশপুরে থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। 

জানা গেছে, গুড়দা গ্রামের বাসিন্দা ওই ভুক্তভোগী নারীর ৫ বছর আগে উপজেলার অনন্তপুর গ্রামে বিয়ে হয়। তার ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ঈদে বাবার বাড়িতে বেড়াতে আসেন ওই গৃহবধূ। রোববার (৩১ মে) দিবাগত রাতে পূর্ব পরিচিতি ডালিম দফাদার খেজুরে চেতনানাশক ওষুধ মিশিয়ে ওই গৃহবধূর ঘরে ঢোকেন এবং কৌশলে তাকে খেজুর খাইয়ে অচেতন করে রাতভর ধর্ষণ করে ভোরে পালিয়ে যান। পরে ভুক্তভোগী নারীর বাবা-মা মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর হাসপাতালে রেফার্ড করেন।

আরও পড়ুন

এরপর তাকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে সর্বশেষ যশোর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সোমবার (১ জুন) রাতে ওই গৃহবধূর জ্ঞান ফিরে আসে।   

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। ভুক্তভোগী বর্তমানে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission