হাত-পা বাঁধা বৃদ্ধার মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০৬:০৬ পিএম


হাত-পা বাঁধা বৃদ্ধার মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় খায়রুন নেছা (৭৫) নামে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন

খায়রুন নেছা একই এলাকার মৃত আব্দুল জব্বারের স্ত্রী।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকে ওই বৃদ্ধা নিখোঁজ ছিলেন। সকালে ডোবায় হাত–পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তার মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

আরটিভি/ এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission