আরটিভিতে সংবাদ প্রচারের পর হুইলচেয়ার পেল প্রতিবন্ধী শাওন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ , ০৫:২২ পিএম


আরটিভিতে সংবাদ প্রচারের পর হুইলচেয়ার পেল প্রতিবন্ধী শাওন
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের প্রতিবন্ধী শিশু শাওন হাওলাদারকে নিয়ে আরটিভিতে সংবাদ প্রচারের পর হুইলচেয়ারসহ নানা সহায়তা পেয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি আরটিভিতে ‘একটু সাহায্য হয়তো নতুন করে বাঁচাতে পারে শিশু শাওনকে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয়। ওই প্রতিবেদনটি প্রকাশের পরই শাওনের পাশে দাঁড়ান অনেক মানুষ ও প্রতিষ্ঠান।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান জানান, শাওনের চলাচলের সুবিধার জন্য তাকে একটি হুইলচেয়ার এবং শীতবস্ত্র দেওয়া হয়েছে। পাশাপাশি তার স্বনির্ভরতা নিশ্চিত করতে একটি ছোট দোকান খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভিতে সংবাদ প্রচারের পর দেশব্যাপী বহু মানুষ ভিডিওটি দেখে শাওনের জন্য অর্থ ও উপহার পাঠিয়েছেন। এসব সহায়তায় তার জীবনযাত্রা সহজ হবে বলে আশা করা হচ্ছে। পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে সে নিজেই জীবিকা নির্বাহ করতে পারবে।

স্থানীয় বাসিন্দারা জানান, শাওনের পাশে এত মানুষ দাঁড়িয়েছে দেখে তারা আনন্দিত। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা ও সামাজিক দায়বদ্ধতা অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে।

বিজ্ঞাপন

একজন স্থানীয় বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরেই শিশুটি নানা সমস্যায় ভুগছিল। প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতায় তার জীবন বদলে যেতে যাচ্ছে—এটি সত্যিই আনন্দের খবর।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission