ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত ৩

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম
ছবি: আরটিভি

ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর নারী কর্মীদের ওপর একই আসনের জামায়াত প্রার্থীর কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের তিন কর্মী আহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা চলাকালে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে পাঠিয়েছেন। এই ঘটনায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার বরাবর একটি অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত হাতা পাখা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল ও তার দুই ভাইসহ কয়েকজন নারী কর্মীদের নিয়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সকাল ৯টার দিকে তার বাবার পক্ষে নির্বাচনি প্রচারণা চালান। এ সময় জামায়াত ইসলামীর প্রার্থী মোস্তফা কামালের কর্মী সোহেল ও আলাউদ্দিন তাদের নির্বাচনি প্রচারণায় বাঁধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সোহেল ও আলাউদ্দিন দলবদ্ধ হয়ে হাত পাখার কর্মীদের ওপর হামলা চালায়।

ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল চরফ্যাশন প্রেসক্লাবে লিখিত বক্তব্যে জানান, তিনি তার দুই ভাই ফয়সাল আহমেদ ও তাহজিবসহ ৭/৮ জন নারী কর্মীকে নিয়ে সকাল ৯টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচনি প্রচারণা চালায়। এ সময় জামায়াত ইসলামীর কর্মী সোহেল ও আলাউদ্দিন তাদের প্রচারণায় বাধা দেন এবং এলাকা ছেড়ে যেতে হুমকি দেন। এ নিয়ে তাদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় জামায়াত ইসলামীর কর্মীরা দলবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। পরে স্বজন ও স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন জানান, জামায়াত ইসলামীর কর্মীরা আমাদের নারী কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তারা বিভিন্নভাবে আমার নির্বাচনি প্রচারণা বানচাল করতে চায়। এতে নির্বাচনের পরিবেশ বিঘ্ন সৃষ্টি হয়। তারা স্থানীয়দের মধ্যে আতংক সৃষ্টি করছে।

ঘটনার পরপরই জামায়াত কর্মী আলাউদ্দিন ও সোহেল মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া যায়নি। তবে চরফ্যাশন উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মো. শরিফ জানান, যদি আমাদের কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাকে ঘটনাটি অবগত করেছে। তবে তারা নিজেরাই সমঝোতা করবে বলেও জানিয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন
চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 
চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুসন্তান নিয়ে নদীতে নৌকাডুবি, যুবকের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে আজিজ মহাজন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয়দের প্রচেষ্টায় জীবিত উদ্ধার হয়েছে আজিজ মহাজনের স্ত্রী কাজলা বেগম (৩৩) ও ছেলে আবির হোসেন (২)। ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ নভেম্বর) রাত ৬টার দিকে দুর্গাপুর এলাকায় ময়না হাজীর ইটভাটার উত্তর পাশে কাঁকশিয়ালী নদীতে। নিহত আজিজ মহাজন উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামের মরহুম মফো মহজনের ছেলে। নিহতের চাচাতো ভাই মো. রফিকুল ইসলাম (৪৫) জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে আজিজ মহাজন তার স্ত্রী কাজলা বেগম এবং ছেলে আবির হোসেনকে নিয়ে ঘোষখালী হতে নৌকাযোগে ভাড়াশিমলার কামদেবপুর দমদমা যাচ্ছিলেন। পথিমধ্যে গাজী দুর্গাপুর এলাকায় ময়না হাজীর ইটভাটার উত্তর পাশে কাঁকশিয়ালী নদীতে পৌঁছালে তাদের নৌকাটি নদীতে পাতা মাছ ধরার জালের সঙ্গে আটকা পড়ে ডুবে যায়। এ সময় তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে কাজলা বেগম ও শিশু আবির হোসেনকে উদ্ধার করতে পারলেও পানিতে তলিয়ে যান আজিজ মহাজন। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদী থেকে আজিজ মহাজনের লাশ উদ্ধার করেন। আহত অবস্থায় কাজলা বেগম ও আবির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা দু'জন বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আরটিভি/ এসকেডি
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুসন্তান নিয়ে নদীতে নৌকাডুবি, যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে বিএনপি ও যুবদলের মশাল মিছিল
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও যুবদলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে বিএনপি ও যুবদলের মশাল মিছিল
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
নড়াইলে প্রেসক্লাব-কলেজ গেট ও পুলিশ ফাঁড়ির সামনে পরপর ককটেল বিস্ফোরণ
নড়াইল প্রেসক্লাবসহ শহরের একাধিক স্থানে  ককটেল বিস্ফোরন ঘটিয়েছে দূবৃর্ত্তরা।  শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার সময় থেকে এ ককটেলগুলোর বিস্ফোরনের শব্দ ও ঘটনার তথ্য পাওয়া যায়। 
নড়াইলে প্রেসক্লাব-কলেজ গেট ও পুলিশ ফাঁড়ির সামনে পরপর ককটেল বিস্ফোরণ
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত শিশু
বাস থামিয়ে নার্স ডেকে আনলেন যাত্রীরা, চলন্ত বাসে নবজাতকের জন্ম
টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা
সাইবার হামলার শিকার ফিফা