ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় যে কাণ্ড ঘটালেন স্বাধীন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলায় প্রেমের সম্পর্ক পারিবারিকভাবে মেনে না নেওয়ায় স্বাধীন দাশ (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার তালতলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বাধীন দাশ একই এলাকার প্রদীপ দাশের ছেলে এবং তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেহেলা এলাকার এক তরুণীর সঙ্গে আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক মেনে না নেওয়ায় পরিবারের ওপর অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে পেঁচিয়ে আত্মহত্যা করেন স্বাধীন দাশ। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বাধীন দাশ আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তে রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী
শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।  বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিপূর্ব গণজমায়েতে তিনি এ মন্তব্য বলেন। তিনি বলেন, শ্রমিক আন্দোলনে উসকানি আসছে প্রতিবেশী দেশ থেকে। তারা এ দেশকে শান্তিতে রাখতে চায় না। তিনি আরও বলেন, শেখ হাসিনার রেখে যাওয়া গুন্ডারা গার্মেন্টসশিল্প ধ্বংস করতে চায়। শ্রমিকদের নামে আন্দোলন করে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রিজভী বলেন, তারেক রহমান নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়ন করছেন। ক্ষমতায় আসার এক দিন পরই তিনি কার্ডের ব্যবস্থা করেছেন। ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিপ্লব ও সংহতি দিবস মানুষকে গলা ছেড়ে কথা বলার অধিকার নিশ্চিত করেছে। আওয়ামী লীগ গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। গণতন্ত্রের ওপর আঘাত এলেই ছাত্রসমাজ ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়েছে। সমাবেশে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে সেখান থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আরটিভি/টিআর
শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী
টেকনাফে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, সেনা সদস্য আহত
কক্সবাজারের টেকনাফে লেদা নুরালীপাড়া পাহাড়ে জেলা পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর এক সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে। বিস্তারিত আসছে...
টেকনাফে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, সেনা সদস্য আহত
শিক্ষিকার চোখে মলম দিয়ে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই
চট্টগ্রামের সীতাকুণ্ডে ছিনতাইকারীদের কবলে পড়েছেন কনিকা চৌধুরী নামের এক শিক্ষিকা। বুধবার (৪ নভেম্বর) এ ঘটনা ঘটে। এ ঘটনায় কনিকার স্বামী বিজয় কুমার দে বুধবার রাতে সীতাকুণ্ড থানায় লিখিত অভিযোগ করেছেন। কনিকা বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বিদ্যালয়ের কাজ শেষে বাড়বকুণ্ডে নিজের বাড়িতে ফেরার জন্য বাঁশবাড়িয়া বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন কনিকা। তখন গাড়ির সামনের আসনে দুজন ও পেছনে একজন যাত্রী ছিলেন। কিছুদূর যাওয়ার পর চালক অটোরিকশাটি থামান। এ সময় সামনের আসনে থাকা এক যাত্রী পেছনে এসে বসেন। এরপর যাত্রীবেশী ছিনতাইকারীরা কনিকার চোখে মলম লাগিয়ে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তার মুঠোফোন, কানের দুল, আংটি ও নগদ আট হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মহাসড়কের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। কনিকার স্বামী বিজয় কুমার দে জানান, স্থানীদের থেকে কনিকাকে ফেলে যাওয়ার খবর পান তিনি। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কনিকা বর্তমানে বাড়িতে রয়েছেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/টিআর
শিক্ষিকার চোখে মলম দিয়ে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই
গ্যাসলাইট আনতে গিয়ে বাইজিদের ফাঁদে তরুণী, অতঃপর...
কুড়িগ্রামের উলিপুরে প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে এক তরুণী (১৭) ধর্ষণের শিকার হয়েছেন।
গ্যাসলাইট আনতে গিয়ে বাইজিদের ফাঁদে তরুণী, অতঃপর...
চাঁদপুরে শুরু হলো নতুন কুঁড়ি স্পোর্টস
চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কয়েক শত শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজনে অংশ নেয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনায় উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজন শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের সুপ্ত ক্রীড়া প্রতিভার বিকাশ এবং ভবিষ্যতে দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে, সারা দেশে একযোগে শুরু হওয়া এ ক্রীড়া আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ পড়াশোনার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকেরা। আরটিভি/টিআর
চাঁদপুরে শুরু হলো নতুন কুঁড়ি স্পোর্টস
আরও পড়ুন
ইবি শিক্ষার্থীর আত্মহত্যা