ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নির্বাচনি প্রচারে বৃহস্পতিবার নওগাঁ আসছেন তারেক রহমান, উচ্ছ্বসিত তৃণমূল

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি: আরটিভি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নওগাঁ শহরের এটিম মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন। দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় দলীয় প্রধানের আগমনকে ঘিরে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে এবং সভাস্থলকে জনসমুদ্রে পরিণত করতে চলছে ব্যাপক প্রস্তুতি।

সমাবেশের প্রস্তুতি ও নিরাপত্তা শহরের ঐতিহাসিক এটিম মাঠে আয়োজিত এই জনসভাকে সফল করতে গত ২৭ জানুয়ারি সকাল থেকেই মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে।

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে নওগাঁ ও পার্শ্ববর্তী জয়পুরহাট জেলাসহ আশপাশের এলাকা থেকে প্রায় ২ লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। সমাবেশ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আগামীকাল বিকেল ৩টায় তারেক রহমান জনসভায় যোগ দেবেন। এই জনসভা থেকে তিনি নওগাঁ ও জয়পুরহাট জেলার দলীয় প্রার্থীদের জনসাধারণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। একই সঙ্গে আগামী বাংলাদেশ বিনির্মাণে এবং আসন্ন নির্বাচনে দলের রণকৌশল নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

নওগাঁবাসীর প্রত্যাশা উত্তরের এই অবহেলিত জনপদের মানুষের কাছে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা তারেক রহমান তার বক্তব্যে কৃষি গবেষণাগার স্থাপন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করবেন।

আরও পড়ুন

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, তারেক রহমান দলের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর নওগাঁয় এটিই তার প্রথম বড় কর্মসূচি। জনসভাকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে যে উদ্দীপনা তৈরি হয়েছে, তা আগামী নির্বাচনে দলের জন্য বড় শক্তি হিসেবে কাজ করবে।

তিনি জানান, নেতাকর্মীদের প্রত্যাশা, উত্তরবঙ্গের কৃষি প্রধান এই জেলায় কৃষি গবেষণাগার স্থাপনসহ শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন বিএনপির এই শীর্ষ নেতা।

দলীয় সূত্র মতে, এই জনসভায় নওগাঁ জয়পুরহাটসহ ও আশেপাশের জেলা থেকে প্রায় ২ লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে।

সমাবেশ শেষে তারেক রহমানের নিজস্ব নির্বাচনি এলাকা বগুড়ার উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে। তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, এই সফরের মাধ্যমে বিএনপির সাংগঠনিক ভিত্তি যেমন শক্তিশালী হবে, তেমনি আগামী নির্বাচনে জয়লাভেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
চাঁদাবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান, জবাবদিহির আওতায় সংসদ সদস্যরাও
সরানো হচ্ছে সচিবালয়
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী