ভোট দিলেন ১১০ বছর বয়সী হাফিজুর রহমান

বাসস

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১০ এএম


ভোট দিলেন ১১০ বছর বয়সী হাফিজুর রহমান
কুমিল্লায় ১১০ বছর বয়সী হাফিজুর রহমান পরিবারের সদস্যদের সহায়তায় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ছবি: সংগৃহীত

কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের মধ্যে ব্যতিক্রমী দৃশ্যের দেখা মিলেছে। ১১০ বছর বয়সী হাফিজুর রহমান ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বয়সের ভারে ন্যুব্জ হলেও গণতান্ত্রিক দায়িত্ব পালনে তার দৃঢ়তা সবার দৃষ্টি কাড়ে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পরিবারের সদস্যদের সহায়তায় তিনি কেন্দ্রে আসেন। লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে কেন্দ্রে প্রবেশ করেন তিনি। এ সময় উপস্থিত ভোটার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করেন।

তার সঙ্গে থাকা স্বজনরা জানান, বয়সের কারণে চলাফেরায় কষ্ট হলেও ভোট দেওয়ার ব্যাপারে হাফিজুর রহমান ছিলেন অনড়।

আরও পড়ুন

ভোট প্রদান শেষে হাফিজুর রহমান বলেন, ভোট দেওয়া আমার অধিকার। যতদিন বেঁচে আছি, ততদিন দেশের জন্য দায়িত্ব পালন করে যেতে চাই। তার কণ্ঠে ছিল আনন্দ ও গর্বের সুর।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, প্রবীণ এই ভোটারের উপস্থিতি অন্যদেরও উৎসাহিত করেছে। তরুণ ভোটাররাও তাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন বলে মন্তব্য করেন অনেকে।

স্থানীয়দের মতে, হাফিজুর রহমানের এই অংশগ্রহণ প্রমাণ করে গণতন্ত্রের চর্চায় বয়স কোনো বাধা নয়। তার মতো প্রবীণ নাগরিকের আগ্রহ ও সচেতনতা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission