ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

‎নড়াইলে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ এএম
শীতের সকাল উপেক্ষা করেই ভোটারদের কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে। ছবি: আরটিভি

নড়াইলের দুটি সংসদীয় আসনেই বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণ শুরু হয়েছে।

শীতের সকাল উপেক্ষা করেই ভোটারদের কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে। নড়াইল-১ এবং নড়াইল-২ আসনের কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন

তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনকে কেন্দ্র করে নড়াইলজুড়ে র‍্যাব-৬, পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে। ভোটকেন্দ্রগুলোতে মোতায়েন রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। কেন্দ্রগুলোতে নারী এবং বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নড়াইল জেলায় এবার মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৭৬ হাজার ৭০২ জন। এর মধ্যে পুরুষ ৩ লাখ ৩৭ হাজার ৯২৬ জন এবং নারী ৩ লাখ ৩৮ হাজার ৭৭১ জন। দুটি আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটাররা একই সঙ্গে 'জুলাই চার্টার' সংস্কার বিষয়ক গণভোটেও তাদের মতামত প্রদান করবেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বই পড়ে ল্যাপটপ পেল ৮ শিক্ষার্থী
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বই পড়ে মেধা যাচাইয়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে ল্যাপটপ জিতেছে আট শিক্ষার্থী। এ ছাড়া চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ৭৪০ শিক্ষার্থীকে বই ও সনদ দেওয়া হয়েছে।
বই পড়ে ল্যাপটপ পেল ৮ শিক্ষার্থী
সাড়ে ৬ লাখ টাকায় মালয়েশিয়ার স্বপ্ন, বিমানবন্দরে গিয়ে বৃদ্ধ জানলেন ভিসা-বিমানের টিকিট ভুয়া
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর নামে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নোয়াগাঁও ইউনিয়নের গৌরবর্দী গ্রামের ইকবাল হোসেন (৫০) নামে এক ব্যক্তির কাছ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে ভুয়া ভিসা ও বিমানে টিকিট দেওয়ার অভিযোগ উঠেছে।
সাড়ে ৬ লাখ টাকায় মালয়েশিয়ার স্বপ্ন, বিমানবন্দরে গিয়ে বৃদ্ধ জানলেন ভিসা-বিমানের টিকিট ভুয়া
প্রতিবেশীর ঘর বাঁচাতে গিয়ে নিভে গেল সোহাগের জীবন প্রদীপ
নোয়াখালীর সোনাইমুড়ীতে একই বাড়ির দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের ঘরের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে মো. সোহাগ (৪৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
প্রতিবেশীর ঘর বাঁচাতে গিয়ে নিভে গেল সোহাগের জীবন প্রদীপ
সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল দুই নারীর
লালমনিরহাটে সকালে হাঁটতে বেরিয়ে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় ফজিলা বেগম ও জমিলা বেগম নামে দুই নারীর মৃত্যু হয়েছে।
সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল দুই নারীর
বাবার একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে, অতঃপর... 
ময়মনসিংহের ভালুকায় নিজের বাবার ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী গৃহকর্মী (১৩) অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে আব্দুল মোতালেক (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাবার একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে, অতঃপর... 
আরও পড়ুন
এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী: প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’