বখাটেদের জ্বালায় বোনকে অন্যত্র বিয়ে দেওয়ায় ভাইকে হত্যা

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:৫১ পিএম


বখাটেদের জ্বালায় বোনকে অন্যত্র বিয়ে দেওয়ায় ভাইকে হত্যা
ছবি: সংগৃহীত

বগুড়ায় এক তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার ভাই ফাহিমকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে একদল দুর্বৃত্ত ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত ফাহিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফাহিম মাটিডালি দক্ষিন নওদাপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

ফাহিমের পরিবারের সদস্যরা বলেন, আমাদের মেয়েকে দীর্ঘদিন থেকেই উত্ত্যক্ত করছিল ঘাতক তন্ময়। তার অত্যাচারে আমাদের মেয়েকে অন্যত্র বিয়ে দেই। গতকাল মেয়ে জামাই বাড়িতে আসলে তাকে হুমকি দেয় ঘাতক তন্ময়, আজ সকালে ফাহিমকে একা পেয়ে ছুরিকাঘাত করে। এর আগেও ফাহিমের বড়ভাইকে ছুড়িকাঘত করেছিল।

পুলিশ জানায়, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমানে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission