চাঁদপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৩২ পিএম


চাঁদপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

চাঁদপুরে মাছের প্রজেক্টের পানির মটর চুরির অভিযোগে সাকির হোসেন (৪০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত যুবক কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়ের দোয়াটি গ্ৰামের মৃত আব্দুস সালামের ছেলে। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার সময় কচুয়া উপজেলার দোয়াটি উঁচু ব্রিজের দক্ষিণ পাশে মাছের প্রজেক্টের এ ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ মাছের প্রজেক্টের মালিকসহ দুইজনকে আটক করেছে। 

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দোয়াটি গ্রামের বিকাশ নামে এক ব্যক্তির মাছের প্রজেক্ট থেকে পানির মোটর চুরির অভিযোগে সাকির হোসেনকে আটক করে স্থানীয়রা। এরপর প্রায় ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি উত্তেজিত হয়ে তাকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ওই প্রজেক্টেই ফেলে রেখে পুলিশে খবর দেওয়া হয়। 

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা সাকিরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ওই সময় মাছের প্রজেক্টের মালিক বিকাশসহ দুজনকে আটক করে। নিহত পরিবারের দাবি সাকির হোসেনকে পূর্ব পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ মাছের প্রজেক্টের মালিক বিকাশসহ দুইজনকে আটক করেছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission