হবিগঞ্জে ডাম্পট্রাক-অটোরিকশার সংঘর্ষে ২ জনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১০ জুন ২০২৬ , ০২:৩৭ পিএম


হবিগঞ্জে ডাম্পট্রাক-অটোরিকশার সংঘর্ষে ২ জনের মৃত্যু
ছবি: আরটিভি

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাম্পট্রাক ও সিএনজিচালিত রিকশার (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া দুজন গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙাডুবা গ্রামের বাবু মিয়ার ছেলে আক্কাস মিয়া (৪০) এবং একই উপজেলার রতনপুর গ্রামের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী ড. কামরুল আহসানের স্ত্রী মনোয়ারা খাতুন (৭০)। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী একটি ডাম্পট্রাক ফিডার সড়ক থেকে মহাসড়কে উঠে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক আক্কাস মিয়া ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশার যাত্রী মনোয়ারা খাতুনের মৃত্যু হয়। অপর দুই আহত যাত্রীকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগই ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission