শেরপুরে কিশোর গ্যাংয়ের হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার (শেরপুর), আরটিভি নিউজ

বুধবার, ১০ জুন ২০২৬ , ০২:৫৫ পিএম


শেরপুরে কিশোর গ্যাংয়ের হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু
নিহত সায়িব। ছবি: সংগৃহীত

শেরপুরে তুচ্ছ ঘটনার জেরে সংঘবদ্ধ কিশোরদের হামলার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় আল মুহতাসিম সায়িব (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

নিহত সায়িব শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং পৌর শহরের দমদমা কালিগঞ্জ মহল্লার বাসিন্দা মালেক মিয়ার একমাত্র সন্তান।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ মে তাতালপুর বিএম কলেজ রোড এলাকায় পূর্ব শত্রুতার জেরে একদল কিশোর গ্যাং সদস্য সায়িবের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (৮ জুন) তার মৃত্যু হয়।

আরও পড়ুন

নিহতের বাবা মালেক মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার একমাত্র ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার সন্তানের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কোনো বাবা- মায়ের যেন আর এভাবে সন্তানের লাশ কাঁধে নিতে না হয়।

ওসি সোহেল রানা বলেন, ঘটনার পরপরই ১৫ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছিল। ভুক্তভোগীর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission