ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বাকেরগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাকেরগঞ্জের লক্ষীপাশা এলাকায় একটি ঢাকা গামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে যায়। এ সময় পরিবহনে থাকা হেল্পার জিহাদ বাস গাড়িটির নিচে চাপা পড়ে নিহত হন। এই দুর্ঘটনায় পরিবহনে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

১৪ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরের সময় পটুয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা গামী লাবিবা পরিবহন বাকেরগঞ্জের লক্ষীপাশা পৌঁছলে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

আরও পড়ুন

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আমরা পরিবহনটি সড়কের পাশে খাদের মধ্যে দেখতে পাই। দুর্ঘটনার দুই ঘন্টা পরে পরিবহনটি খাদ থেকে উঠানো হলে পরিবহনের নিচ থেকে হেল্পার জিহাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা করেছে মাদক কারবারিরা। এতে রেলওয়ে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
ঢাকা থেকে কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল করবে মহানগর এক্সপ্রেস। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন নারী-পুরুষ ও শিশুসহ দেশে ফিরেছেন। বিকল্প পথে কাতার হয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোরব) সন্ধ্যায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে তিনি অর্জন করেছেন শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা।
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
আরও পড়ুন
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২